এবার করোনায় আক্রান্ত এটুআই পিডি

১৩ জুন, ২০২০ ০৯:৫৫  
করোনায় আক্রান্ত হয়েছেন প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষকে করোনার কোপ থেকে রক্ষা আন্দোলনের সম্মুখ ভাগের এক কর্মকর্তা। এ নিয়ে আইসিটি বিভাগের অধীনে কর্মরত তিন জন করোনায় আক্রান্ত হলেন। এদর মধ্যে একজন সুস্থ হয়েছেন। অপরজন চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। নির্ভযোগ্য সূত্রে প্রকাশ, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. মো. আবদুল মান্নান শুক্রবার থেকে বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।